শুধু ডিগ্রি অর্জনকে ক্যারিয়ারের চূড়ান্ত লক্ষ্য হিসেবে দেখা যাবে না।
ডিগ্রি অর্জনের পরপরই এমবিএ করার প্রবণতা বাড়ছে। কিন্তু বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ছাড়া উচ্চশিক্ষা কতটা কার্যকর? চাকরির বাজারের চাহিদা, ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত দক্ষতার আলোকে বিষয়টি নতুন করে ভাবা প্রয়োজন।বিশ্ববিদ্যালয়ে চার বছরের বিবিএ শেষ করার পর একজন শিক্ষার্থীর সামনে সাধারণত দুটি পথ খোলা থাকে। প্রথমটি, সরাসরি এমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়া।
দ্বিতীয়টি, আগে চাকরির বাজারে প্রবেশ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং পরবর্তী সময়ে নিজের প্রয়োজন ও লক্ষ্য অনুযায়ী এমবিএ করা। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক শিক্ষার্থী ও অভিভাবকের কাছে প্রথম পথটিই বেশি আকর্ষণীয়।
কারণ, প্রচলিত ধারণা হলো—যত বেশি ডিগ্রি, তত বেশি যোগ্যতা এবং তত ভালো চাকরির সুযোগ।আন্তর্জাতিক চাকরির বাজারের দিকে তাকালে দেখা যায়, নিয়োগের ক্ষেত্রে শুধু উচ্চশিক্ষার সনদ নয়, বাস্তব দক্ষতা, কারিগরি জ্ঞান ও কাজের অভিজ্ঞতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।