advertisement
advertisement

জেন–জিদের ঘুমাতে যাওয়ার আগে খিদে পায়ওয়ার প্রবণতা বাড়ছে, গবেষণায় মিলল অবাক করা ব্যাখ্যা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
জেন–জিদের ঘুমাতে যাওয়ার আগে খিদে পায়ওয়ার প্রবণতা বাড়ছে, গবেষণায় মিলল অবাক করা ব্যাখ্যা

advertisement

রাতের খাবার খেয়ে পেট ভরা, তবু ঘুমাতে যাওয়ার আগে চকলেট, বিস্কুট কিংবা স্ন্যাকস খেতে ইচ্ছে করে? নিজেকে সামলাতে পারেন না কেন? এর পেছনে কি কেবল জিভের স্বাদ, নাকি কলকাঠি নাড়ে শরীরের হরমোন? জানুন কারণ ও সামলানোর উপায়।রাতের খাবার খেয়ে পেট ভরে গেছে। তবু কিছুক্ষণ পরই মন চাইছে চকলেট, বিস্কুট কিংবা পছন্দের কোনো স্ন্যাকস। কখনো টেলিভিশন দেখতে দেখতে, আবার কখনো ঘুমাতে যাওয়ার আগে অজান্তেই হাত চলে যাচ্ছে খাবারের কৌটায়।

এমন অভিজ্ঞতা অনেকেরই। কিন্তু পেট ভরা থাকার পরও রাতে কেন বারবার খেতে ইচ্ছে করে? এর পেছনে কি কেবল খাবারের প্রতি ভালো লাগা, নাকি কাজ করে শরীরের নিজস্ব কিছু প্রক্রিয়াও?হার্ভার্ড মিডিকেল স্কুলের গবেষণা বলছে, রাতের খাবারের পর প্রায় এক-তৃতীয়াংশ মানুষ নিয়মিত স্ন্যাকস খান। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে এই প্রবণতা আরও বেশি। পুষ্টিবিদদের মতে, রাতে অতিরিক্ত খাওয়ার অভ্যাস ওজন বৃদ্ধি এবং স্থূলতার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে।

বিশেষ করে ঘুমাতে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে নিয়মিত বেশি খাবার খাওয়ার প্রবণতা থাকলে বিষয়টি নিয়ে সচেতন হওয়া প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর