ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল
যাঁকে প্রত্যর্পণ করা হয়, তাঁর পাসপোর্ট থাকা জরুরি কি না, সেটা খুবই ‘টেকনিক্যাল’ প্রশ্ন উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এর জবাব তাঁর কাছে নেই। যদিও স্বাভাবিক বিবেচনায় তাঁর মনে হয়, মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট (ভ্রমণ নথি) থাকা দরকার। তাঁর বিবেচনায় সেটাই ধারণা।
আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়সোয়াল। ওই সাংবাদিক বলেন, প্রশ্নটি শেখ হাসিনাকে ঘিরে। কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করতে হলে তাঁর পাসপোর্ট থাকা আবশ্যক কি না।ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও তাঁর পাসপোর্ট চাওয়া নিয়ে একাধিক প্রশ্ন করা হয়।
পাসপোর্ট চাওয়া বা জাতীয় পরিচয়পত্র ফেরত চাওয়া প্রসঙ্গে প্রশ্নের উত্তরে জয়সোয়াল শুধু বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষই এর উপযুক্ত জবাব দিতে পারবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।