রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) দুই নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে
রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীরা। পরে পুলিশ তাঁদের হেফাজতে নেয়। এ সময় ওই দুজনকে মারধর ও তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়।আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শুভ ও নাহিদকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়।
খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা ও গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের বিশেষায়িত ইউনিট ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও এসআরবি সদস্যরা হাসপাতালে যান।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য হাসপাতালে অবস্থান নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে শুভ ও নাহিদকে বের করে আনা হয়। তাঁদের নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের ফটকে একটি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়।
দুজনকে গাড়িতে তোলার সময় তাঁদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।