advertisement
advertisement

অবশেষে মতিঝিলের সেই ভবন বুঝে পেল বেসিক ব্যাংক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
অবশেষে মতিঝিলের সেই ভবন বুঝে পেল বেসিক ব্যাংক

মতিঝিলে নিজেদের প্রধান কার্যালয়ের জন্য ভবনটি আজ মঙ্গলবার বুঝে পেয়েছে বেসিক ব্যাংক

advertisement

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক অবশেষে তাদের প্রধান কার্যালয়ের জন্য কেনা ভবনের দখল বুঝে পেয়েছে। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের পাশেই এ ভবনের অবস্থান। এক যুগের বেশি আইনি লড়াই শেষে আজ মঙ্গলবার আদালতের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম শেষে ভবনটির দখল ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে ভবনটির নির্মাণকাজ এখনো অসম্পূর্ণ। বাকি কাজ শেষ করে সেখানে প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর পরিকল্পনা করছে ব্যাংকটি।

বেসিক ব্যাংক আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২ ভবনটির দখল ব্যাংকের অনুকূলে দেওয়ার নির্দেশ দেন। আদালতের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ব্যাংক কর্তৃপক্ষকে ভবনটির দখল বুঝিয়ে দেওয়া হয়।

এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দখল বুঝে পাওয়ার পর বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত ভবনটির দখল ব্যাংককে বুঝিয়ে দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর