advertisement
advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিতের সিলেটের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিতের সিলেটের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে

advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সিলেট জেলা সভাপতি নাজমুল ইসলামের বাসায়ও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

গতকাল সোমবার মধ্যরাতে এসব হামলার ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত একটা থেকে দেড়টার মধ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২০২৪ সালের ৫ আগস্টের পর রনজিত সরকার ও নাজমুল ইসলাম আত্মগোপনে যান। তবে তাঁদের পরিবারের সদস্যরা বাসায় আছেন।নগরের টিলাগড় এলাকায় রনজিত সরকারের এবং মেজরটিলা এলাকায় নাজমুল ইসলামের বাসা।

ভুক্তভোগী পরিবারের একাধিক সদস্য জানান, গতকাল মধ্যরাতে হঠাৎ কয়েকজন এসে বাসা দুটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর