advertisement
advertisement

রিভার্স সুইং পেতে যেভাবে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
রিভার্স সুইং পেতে যেভাবে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং–কাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট

advertisement

ক্রিকেটে বল টেম্পারিংয়ের ইতিহাসে ২০১৮ সালের কেপ টাউন টেস্ট একটি কলঙ্কিত অধ্যায়। সেই ঘটনায় অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তি পেয়েছিলেন। কিন্তু ঘটনাটি যে কেবল কেপ টাউনেই সীমাবদ্ধ ছিল না, সেই দাবি এবার সামনে এনেছেন উসমান খাজা। তাঁর দাবি, কেপ টাউন টেস্টের আগেও বল বিকৃতি ঘটিয়েছিল অস্ট্রেলিয়া দল।

সেটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেবারা টেস্টে।নিজের আত্মজীবনী ‘সবর’–এ এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান। আজ প্রকাশিত বইটির বল টেম্পারিং অধ্যায় নিয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। কয়েক দিন আগেই খাজা দাবি করেছিলেন, কেপ টাউন টেস্টে অস্ট্রেলিয়া দলের সবাই বল বিকৃতির ঘটনায় জড়িত ছিলেন।

এবার সামনে আনলেন আরও পুরোনো একটি ঘটনা।২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গেবারার সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় দিনের শেষ সেশনে ঘটেছিল ঘটনাটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর