advertisement
advertisement

ককটেল হামলা, বাস–ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
ককটেল হামলা, বাস–ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুরে সোমবার গভীর রাতে একটি কলেজ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে

advertisement

কিশোরগঞ্জের বাজিতপুরে সোমবার গভীর রাতে একটি কলেজ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছেদেশের বিভিন্ন এলাকায় গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত গাড়ি–ট্রেনে আগুন, ভাঙচুর ও ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এর পাশাপাশি অনেক এলাকায় সড়ক অবরোধ করা হয়েছে। ককটেল ও পেট্রলবোমা হামলা হয়েছে সরকারি–বেসরকারি বিভিন্ন স্থাপনায়।

পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এসব নাশকতার সঙ্গে জড়িত।নাশকতার বিভিন্ন ঘটনার ভিডিও ফেসবুকে প্রচার করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনেক নেতা–কর্মী।এর মধ্যে সোমবার গভীর রাতে ফরিদপুরে একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জে আগুন দেওয়া হয়েছে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে।

আর মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর