ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন
গঙ্গা নদীর পানিবণ্টনে নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ভারতের সঙ্গে আলোচনা শুরু করার জন্য কূটনৈতিক উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নতুন চুক্তি স্বাক্ষরের জন্য ভারতকে কূটনৈতিক মাধ্যমে আলোচনার আহ্বান জানানো হয়েছে। প্রশ্নে মো. মোস্তাফিজুর রহমান জানতে চান, চলতি বছরের ডিসেম্বরে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তির নবায়ন অথবা নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের আলোচনা কোন পর্যায়ে রয়েছে?
নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি নবায়ন না হলে আগামী ১ জানুয়ারি থেকে শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রাপ্য পানি কীভাবে নিশ্চিত করা হবে?জবাবে পানিসম্পদমন্ত্রী জানান, নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সরকার ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।