১৯৯৯ সালে ‘সংঘর্ষ’ ছবিতে আবারও নিজেকে প্রমাণ করেছিলেন আশুতোষ রানা। এই ছবিতেও খলনায়কের ভূমিকায় অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন তিনি। অক্ষয় কুমার, প্রীতি জিনতা এবং অবশ্যই আশুতোষ রানা ছিলেন মুখ্য চরিত্রে। নেতিবাচক চরিত্রে ফের নিজেকে প্রমাণ করেছিলেন
বলিউডের পর্দায় তাঁর উপস্থিতি একসময় দর্শকদের মনে ভয় ধরিয়ে দিত। বিশেষ করে ‘দুশমন’ ও ‘সংঘর্ষ’ সিনেমায় ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি পেয়েছিলেন আশুতোষ রানা। তবে পর্দার সেই নিষ্ঠুর মানুষটি বাস্তবে একেবারেই অন্য রকম। অভিনয়ের পাশাপাশি কবিতা লেখেন, গান করেন, লেখক হিসেবেও রয়েছে পরিচিতি। অভিনেত্রী রেণুকা শাহানের সঙ্গে দীর্ঘদিনের সংসার তাঁর। সময়ের সঙ্গে বদলেছে অভিনীত চরিত্রও।
শাহরুখ খানের ‘পাঠান’, সালমান খানের ‘টাইগার ৩’, হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার ২’ কিংবা ‘ছাবা’—সবখানেই দেখা গেছে তাঁকে। ২০২৬ সালেও অভিনয়ে সক্রিয় এই অভিনেতা। আজ ১০ নভেম্বর তাঁর ৫৯তম জন্মদিন। জন্মদিনে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আশুতোষ রানার জীবনের কিছু জানা–অজানা তথ্য।আশুতোষ রানা নামেই তাঁকে চেনে দর্শক। তবে তাঁর পুরো নাম আশুতোষ রামনারায়ণ নিখরা। ১৯৬৭ সালের ১০ নভেম্বর ভারতের মধ্যপ্রদেশের গদরওয়ারায় জন্ম তাঁর।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।