advertisement
advertisement

হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঘিরে দ্বিধায় রিপাবলিকান শিবির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঘিরে দ্বিধায় রিপাবলিকান শিবির

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

advertisement

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের প্রস্তাব এনেছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির সদস্য টমাস ম্যাসি। গত সোমবার পরিষদে নির্বাচন–পরবর্তী প্রথম অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে এ প্রস্তাব আনেন তিনি। হেগসেথের বিরুদ্ধে বিদায়ী এই আইনপ্রণেতার অভিযোগ, তিনি ইরান যুদ্ধ শুরুসহ বিভিন্নভাবে মার্কিন আইন লঙ্ঘন করেছেন।

তবে নিজের পছন্দের মন্ত্রীর বিরুদ্ধে এই অভিশংসন প্রস্তাব নিয়ে নাখোশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে বড় দ্বিধায় পড়েছেন কংগ্রেসের রিপাবলিকান পার্টির সদস্যরা। তাঁরা এখন ট্রাম্পের পক্ষে থেকে হেগসেথকে সমর্থন দেবেন নাকি মধ্যবর্তী নির্বাচনে যেসব বিষয় রিপাবলিকানদের পরাজয়ের কারণ হয়েছে, সেগুলোর দিকে নজর দেবেন, তা নিয়ে পরীক্ষার মুখে পড়েছেন।টমাস ম্যাসি ২০২৪ সালে কেন্টাকি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি পরিষদের সদস্য হন।

গত সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হেগসেথকে পদচ্যুত করতে চান, এমন যেকোনো আইনপ্রণেতার ভোটকে তিনি স্বাগত জানাবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর