advertisement
advertisement

হেরা গুহায় কাটানো তাঁর নিঃশব্দ পাঁচ বছর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
হেরা গুহায় কাটানো তাঁর নিঃশব্দ পাঁচ বছর

হেরা গুহার মুখ

advertisement

কাবার সংস্কার শেষের দিকে (৬০৫ খ্রি.) কোরাইশের গোত্রগুলোর রক্তপাত বন্ধ করার ভূমিকা নেওয়ার মধ্য দিয়ে মহানবী (সা.) মক্কার সবচেয়ে আস্থাভাজন মানুষে পরিণত হন। এমন সাফল্যের পর একজন মানুষ কী করে? নবীজি কিন্তু ধীরে ধীরে সরে যেতে লাগলেন ভিড় থেকে। পাহাড়ের দিকে।কেননা, কাবা পুনর্নির্মাণের পর মক্কার সামন্ততান্ত্রিক অর্থনীতি চরম পুঁজিবাদী ও শোষণমূলক রূপ নেয়।

বনু মাখজুম ও বনু উমাইয়ার সুদি কারবার (রিবা), এতিমের সম্পদ গ্রাস এবং ‘হুমস’ প্রথার মাধ্যমে সাধারণ হাজিদের জিম্মি করার অমানবিক চিত্র মুহাম্মদ (সা.) খুব কাছ থেকে দেখেনফলে ক্ষমতার শীর্ষ গ্রহণযোগ্যতা তাঁকে প্রচলিত সামাজিক ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার দিকে আকৃষ্ট করার বদলে এক গভীর আত্মিক নির্জনতার দিকে চালিত করে।

দীর্ঘ মেয়াদে মক্কার জনপদ ছেড়ে হেরার গুহায় নির্জনবাসে চলে যান।প্রথম দিকে অবতীর্ণ সুরা দুহা, সুরা মাউন ও সুরা বালাদের মতো মাক্কি সুরাগুলোতেও এর প্রতিফলন দেখা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর