advertisement
advertisement

‘চুপ, কান্না থামা, নাইলে কল্লা ফালাই দিমু’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
‘চুপ, কান্না থামা, নাইলে কল্লা ফালাই দিমু’

ফেনী দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের এই বাড়িতে ডাকাতি হয়। আজ সকালে

advertisement

রাত তখন প্রায় তিনটা। হঠাৎ বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল। এরপর তারা ঘরে থাকা নারী, পুরুষ, শিশুসহ ১০ সদস্যকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে।গতকাল বুধবার দিবাগত রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের উত্তর বারাইগুনী মোল্লাঘাটা বাজারসংলগ্ন এনায়েত উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতেরা বাড়ির আটটি কক্ষে তল্লাশি চালিয়ে প্রায় ২৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৫৫ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে দাবি পরিবারের।বাড়ির মালিক এনায়েত উল্লাহ বলেন, ডাকাতদের দেখে ভয়ে শিশুরা কান্নাকাটি শুরু করে। এরপর ডাকাতদলের এক সদস্য তাদের ধমক দিয়ে বলে, ‘চুপ, কান্না থামা, নাইলে কল্লা ফালাই দিমু।’এনায়েত উল্লাহ জানান, ডাকাত দলের সদস্যরা সবাই মুখোশ পরা ছিল।

এ সময় বাড়িতে তিনিসহ পাঁচজন পুরুষ, চারজন নারী ও তিন শিশু ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর