রেফ্রিজারেশন সিস্টেমে সাইবার হামলার পরদিন প্যারিসের সুপারমার্কেটের খাবারের সারিতে খালি ফ্রিজগুলোর দৃশ্য
বহু বছর ধরে সরকারগুলো বিদ্যুৎ গ্রিড, বিমানবন্দর, আর্থিক ব্যবস্থা এবং টেলিযোগাযোগ নেটওয়ার্কে সম্ভাব্য সাইবার হামলার মোকাবিলায় প্রস্তুতি নিয়ে আসছে। এসবের পেছনে ভাবনাটি ছিল একদম স্পষ্ট: সাইবার যুদ্ধের মূল লক্ষ্য হবে কেবল সেই সব পরিকাঠামো বা ‘ইনফ্রাস্ট্রাকচার’, যার ওপর ভর করে দেশ চলে।তবে ইউরোপের সুপারমার্কেটগুলোর ফ্রিজিং ব্যবস্থায় সাম্প্রতিক আক্রমণগুলো এক নতুন ও উদ্বেগজনক আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে।
সাইবার সংঘাতের পরবর্তী ফ্রন্টলাইন বা যুদ্ধক্ষেত্র হয়তো প্রথাগত গুরুত্বপূর্ণ পরিকাঠামো নাও হতে পারে; বরং তা হতে পারে দৈনন্দিন জীবনের এমন অসংখ্য সাধারণ প্রযুক্তিগত ব্যবস্থা, যা খুব একটা চোখ না টেনেও আধুনিক সমাজকে সচল রাখে।এবার লক্ষ্যবস্তু কোনো সামরিক ঘাঁটি, সরকারি মন্ত্রণালয় কিংবা কৌশলগত শক্তি সম্পদ (এনার্জি অ্যাসেট) ছিল না।
লক্ষ্যবস্তু ছিল অতি সাধারণ এক ফ্রিজ বা রেফ্রিজারেটর।কয়েক সপ্তাহের ব্যবধানে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও সুইডেনজুড়ে শীর্ষ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো (রিটেইলার) জানায়, তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার পর তাদের ফ্রিজিং সিস্টেমে বড় ধরনের বিপত্তি ঘটেছে।সাইবার যুদ্ধ ঘনিয়ে আসছে, চীনকে কীভাবে ঠেকাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের শিক্ষাক্রমে সাইবার নিরাপত্তা শিক্ষা যুক্ত করা সময়ের দাবিখাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য তৈরি ডিপ ফ্রিজগুলো রাতারাতি খাদ্য পচিয়ে নষ্ট করার যন্ত্রে...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।