শিল্পীর কল্পনায় নিউরালিংক
‘নিউরালিংকের মাধ্যমে আমি কাজ খুঁজে পেয়েছি। এই বাক্যটা লিখতে গিয়েই আমার চোখে পানি চলে আসছে।’ কথাগুলো নোল্যান্ডের। ২০২৪ সালের জানুয়ারিতে বিশ্বের প্রথম মানুষ হিসেবে নিজের মাথায় নিউরালিংকের ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস বসিয়েছিলেন তিনি। স্পাইনাল কর্ড ইনজুরির কারণে তাঁর ঘাড় থেকে নিচের অংশ একদমই নড়াচড়া করে না। অথচ এখন তিনি শুধু চিন্তা করেই কম্পিউটারের কার্সর নাড়াতে পারেন। খেলতে পারেন দাবা ও ভিডিও গেম।
প্রশ্ন ওঠা স্বাভাবিক, হাত না নাড়িয়ে একজন মানুষ কীভাবে কম্পিউটার চালান?উত্তরটা শুরু হয় জীববিজ্ঞানের একটি মৌলিক নিয়ম দিয়ে। বিশ্রাম অবস্থায় মস্তিষ্কের প্রতিটি নিউরন তার কোষপর্দার ভেতরে ও বাইরে সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের একটি নির্দিষ্ট ভারসাম্য বজায় রাখে। এর ফলে কোষপর্দার দুই পাশে সামান্য বৈদ্যুতিক পার্থক্য তৈরি হয়।
আমরা যখন হাত নাড়ানোর কথা ভাবি, তখন মস্তিষ্কের মোটর কর্টেক্স অংশের নির্দিষ্ট কিছু নিউরন সক্রিয় হয়ে একটি সীমা অতিক্রম করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।