অরবিন্দ কেজরিওয়াল
এবার হত্যার হুমকি দেওয়া হলো দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। শুধু তিনি নন, হুমকি দেওয়া হয়েছে তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকেও। বলা হয়েছে, ৭ কোটি রুপি দিতে হবে। না হলে দুজনকেই প্রাণে মেরে ফেলা হবে। অভিযোগ, হুমকি দাতা নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন।দিল্লির তিলক নগরের আম আদমি পার্টির বিধায়ক জার্নেল সিং জানিয়েছেন, তাঁর কাছে ৬ নভেম্বর এক ফোন আসে। একই সঙ্গে পাঠানো হয় এক খুদে বার্তাও।
তাতে বলা হয়, ৭ কোটি রুপি না দিলে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মেয়ে হর্ষিতাকে খুন করা হবে। এ ঘটনায় জার্নেল সিং পাঞ্জাবের মোহালি থানায় এক অভিযোগ দায়ের করেন। পাশাপাশি আম আদমি পার্টির পক্ষ থেকে কেজরিওয়াল ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোর দাবিও জানানো হয়েছে।পাঞ্জাব পুলিশ সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, যে নম্বর থেকে ফোন করা হয়েছে ও বার্তা পাঠানো হয়েছে সেটির বিভিন্ন ডিজিটাল নথি তদন্তকারী কর্তারা খতিয়ে দেখছেন।
মুঠোফোন নম্বরটির কল রেকর্ড, ইন্টানেট প্রটোকল লগ ও লোকেশন ডেটাও খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।