সম্পাদকীয়
যেকোনো উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি আমাদের দেশে এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। কিন্তু মানুষের জীবন-মরণের সঙ্গে জড়িত স্বাস্থ্য খাতের প্রকল্পে এমন দীর্ঘসূত্রতা নাগরিকদের জন্য প্রাণঘাতীও হয়ে ওঠে।
বরিশাল নগরের বান্দ রোডে নির্মাণাধীন বিভাগীয় ক্যানসার, কিডনি ও হৃদ্রোগ চিকিৎসাকেন্দ্রের দশা যেন এই প্রবণতারই পুনরাবৃত্তি।দেশের দক্ষিণাঞ্চলের কোটি মানুষের জটিল রোগের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০২০ সালে বরিশালে ৪৬০ শয্যার বিশেষায়িত ক্যানসার, কিডনি ও হৃদ্রোগ চিকিৎসাকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কথা ছিল ২০২৩ সালের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে।
কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও সেই হাসপাতাল আলোর মুখ তো দেখেইনি, উল্টো বারবার মেয়াদ বাড়ানো এবং প্রকল্প ব্যয় বৃদ্ধির চক্রে আটকে থেকে সাধারণ মানুষের দুর্ভোগ কেবল দীর্ঘায়িতই হচ্ছে।প্রকাশিত সংবাদ অনুযায়ী, দুই দফা সময় বাড়ানোর পর এখন তৃতীয় দফায় আরও এক বছর মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।