২০২৫ সালের ডিসেম্বরে ভারতের ছত্তিশগড় রাজ্যের কাঁকের জেলায় ধর্মান্তরিত এক খ্রিষ্টান ব্যক্তিকে সমাহিত করতে বাধা দেন গ্রামবাসীরা
বাবার মরদেহ নিয়ে যাঁরা গ্রাম ছেড়েছিলেন, তাঁদের সঙ্গে যাননি সিমলা থাপ্পা। ততক্ষণে দিনভর উত্তেজিত জনতার মুখোমুখি হয়ে ক্লান্ত তাঁর পরিবার। সবার দাবি ছিল একটাই, ‘সমাধি থেকে লাশ তোলো! তোলো!’ সিমলার বাবা পতিরাম থাপ্পা ছিলেন কৃষক। ২০২৩ সালের ১০ আগস্ট হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫০ বছর। পরিবার মরদেহ নিয়ে আসে মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের কাঁকের জেলার ইরাদাহ গ্রামে। পরদিন ভোরে তাঁকে সমাহিত করা হয়।
পরিবার আরও কিছুটা পরে পতিরামকে সমাহিত করতে চেয়েছিল। কিন্তু বন্ধুরা তাড়াতাড়ি করতে বলেছিলেন। সিমলার ভাষ্য, গ্রামের কয়েকজন তাঁর বাবার সমাহিত করা ঠেকানোর পরিকল্পনা করছিলেন। সমাহিত করার কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসী এসে হুমকি দিতে শুরু করেন। ইনডিপেনডেন্টকে সিমলা বলেন, ‘পুরো গ্রাম চলে এসেছিল। ২০০ থেকে ২৫০ মানুষ। তাঁরা মরদেহ তুলে গ্রামের বাইরে সমাহিত করার দাবি জানান।’ কারণ, পরিবারটি খ্রিষ্টধর্ম গ্রহণ করেছে।
সিমলা বলেন, ‘সমাধি দেওয়া নিয়ে সমস্যা ছিল না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।