রামকৃষ্ণ সেবাশ্রমের মেঝেতে বসে পাঠ গ্রহণ করছে শিক্ষার্থীরা। ৬ নভেম্বর সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উত্তর রোয়াইল গ্রামে
৬ নভেম্বর সকাল আটটা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উত্তর রোয়াইল গ্রামের রামকৃষ্ণ সেবাশ্রমের একতলা ভবনের মিলনায়তনের মেঝেতে সারিবদ্ধভাবে বসে আছে প্রায় ২০০ শিক্ষার্থী। কেউ মুসলিম, কেউ সনাতন ধর্মাবলম্বী। সেদিন ছিল আবৃত্তি, ইংরেজি বানান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০ জনের মতো অংশ নেয়। তিন বিভাগে তিনজন করে মোট নয়জন বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হয় জ্যামিতি বাক্স, কলম ও পেনসিল।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হওয়া শিক্ষার্থী এঁকেছে মসজিদ, দ্বিতীয়জন মন্দির, তৃতীয়জন স্বামী বিবেকানন্দের ছবি। প্রতিযোগিতা শেষে মিলনায়তনের এক পাশে রাখা খাবার সারিবদ্ধভাবে নিতে দেখা যায় শিক্ষার্থীদের।মসজিদের ছবি এঁকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় রামকৃষ্ণ মিশন কেজি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসরীফ সরকার। পুরস্কার দেওয়ার আগে সেই ছবি দেখাচ্ছেন সেবাশ্রমের দায়িত্বে থাকা স্বামী হরিহরানন্দ।
৬ নভেম্বর সকালে মির্জাপুরের উত্তর রোয়াইল গ্রামেপ্রতি মাসের প্রথম শুক্রবার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।