advertisement
advertisement

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার জন্য লোক দরকার, বেতন মাসে সাড়ে তিন লাখ টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার জন্য লোক দরকার, বেতন মাসে সাড়ে তিন লাখ টাকা

advertisement

ব্রিটিশ সংস্থা ‘ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট’ (ইউকেএএইচটি) প্রতিবছর দারুণ এই চাকরির জন্য লোক নেয়। অ্যান্টার্কটিকার গ্রীষ্মকালে পোর্ট লকরয় এলাকায় গিয়ে কাজ করতে হয়। এই কাজের অংশ হিসেবে পর্যটকদের স্বাগত জানাতে হয়, পোস্টকার্ডে সিল মারতে হয় এবং পেঙ্গুইন গুনে হিসাব রাখতে হয়। প্রতিবছর এই কাজের জন্য মাত্র চার-পাঁচ জনের একটি ছোট দল বেছে নেওয়া হয়।কাজের এই জায়গাটি হলো পামার দ্বীপপুঞ্জের গুডিয়ার দ্বীপ।

এটি একটি ছোট ভূখণ্ড, যা আকৃতিতে প্রায় একটা ফুটবল মাঠের সমান এবং পুরোটাই পাথর ও বরফে ঢাকা। এখানেই আছে পোর্ট লকরয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে ‘অপারেশন ট্যাবারিন’-এর অংশ হিসেবে এটি একটি ব্রিটিশ সামরিক ঘাঁটি হিসেবে তৈরি হয়েছিল। পরে ১৯৬২ সালে এটি বন্ধ হয়ে যায় এবং প্রায় ৩০ বছর পর আবার সংস্কার করা হয়।

এখন এটি অ্যান্টার্কটিক চুক্তির অধীনে একটি সংরক্ষিত ঐতিহাসিক স্থান।সেখানে একটি ছোট জাদুঘর, একটি উপহারের দোকান এবং একটি পেঙ্গুইন পোস্ট অফিস আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর