advertisement
advertisement

ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ণ
ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে বিঘ্নের পর ভার্জিনিয়ার আর্লিংটনে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের দৃশ্য। ১৩ নভেম্বর ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্রের আকাশপথে উড়োজাহাজ চলাচল বন্ধের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী মার্কওয়েন মুলিন বলেছেন, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। তবে যোগাযোগব্যবস্থায় বিপর্যয়ের কারণ এ পর্যন্ত জানা যায়নি।

বিষয়টি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।সাইবার হামলা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুলিন বলেন, ‘এই মুহূর্তে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না।’ তবে যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি।হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুলিন আরও বলেন, ‘জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’মুলিন জানান, যুক্তরাষ্ট্রের দুটি অঞ্চলে যোগাযোগব্যবস্থা পুরোপুরি সচল রয়েছে।

অর্থাৎ যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর