advertisement
advertisement

ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ব্যক্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ব্যক্তি

advertisement

ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্যের দিন্দোরি জেলায় এ ঘটনা ঘটে।মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরকটি ফেটে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ঘটনাটি ঘটে গত মঙ্গলবার গভীর রাতে, কোতোয়ালি থানা এলাকার পাদারিয়া গ্রামের একটি বাড়িতে।ভুক্তভোগী ব্যক্তির নাম রাজেন্দ্র বারোতিয়া বলে জানা গেছে।

তিনি নিজের বাড়িতে বসে ছিলেন, এমন সময় অভিযুক্ত রাম ভগত বারোতিয়া সেখানে আসেন।দুজন কথা বলতে শুরু করেন। অভিযোগ রয়েছে, কথাবার্তার একপর্যায়ে রাম ভগত এটিকে রসগোল্লা বলে রাজেন্দ্রর হাতে একটি দেশীয় বোমা তুলে দেন।রাজেন্দ্র জিনিসটি মুখে পুরে তাতে কামড় দেন। এর ফলে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই বলেন, ‘এটি ছিল প্রাণী মারার জন্য ব্যবহৃত বোমা।

বিস্ফোরণের শব্দ শুনে আমরা প্রতিবেশীদের সাহায্যের জন্য অনুরোধ করি এবং একটি অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্গা প্রসাদ নাগপুরে বলেন, তাঁরা রাম ভগতের পাশাপাশি আরও একজনকে আটক করেছেন।নাগপুরে বলেন, তখন অন্ধকার ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর