advertisement
advertisement

সিইওর বিদায়ের পর অ্যাপল-উবার–অ্যালফাবেট তো টিকল, কিন্তু কী হবে এনভিডিয়ার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
সিইওর বিদায়ের পর অ্যাপল-উবার–অ্যালফাবেট তো টিকল, কিন্তু কী হবে এনভিডিয়ার

জেনসেন হুয়াং, স্টিভ জবস, ল্যারি পেজ, সের্গেই ব্রিন ও ট্রাভিস কালানিক

advertisement

শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল ও অ্যালফাবেট এবং অ্যাপভিত্তিক আন্তর্জাতিক রাইড-শেয়ারিং ও পরিবহনসেবা প্রতিষ্ঠান উবারের প্রতিষ্ঠাতারা বিদায় নেওয়ার পর সেই ধাক্কা ভালোভাবেই সামলেছে তারা। কিন্তু আরেক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়াও এখন একই ধরনের পরীক্ষার মুখে পড়েছে। কারণ, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আকস্মিকভাবে পদত্যাগ করতে হয়েছে।

ফলে এনভিডিয়া নেতৃত্ব পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর সিএনবিসির।অ্যাপল, অ্যালফাবেট ও উবারের মতো প্রতিষ্ঠানগুলো তাদের প্রভাবশালী নেতাদের বিদায়ের পরও সাফল্য ধরে রেখেছে। তবে সেসব প্রতিষ্ঠানে নেতৃত্বের পরিবর্তন এনভিডিয়ার মতো এতটা আকস্মিক ছিল না।

এনভিডিয়ার নতুন সিইওর সামনে বড় চ্যালেঞ্জ হলো তাঁকে জেনসেন হুয়াংয়ের বিদায়ের প্রভাব সামলানোর পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে চিপ তৈরির প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে হবে।তবে জেনসেন হুয়াং প্রথম কোনো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নন, যাঁকে নিজের হাতে তিলতিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান ছেড়ে যেতে হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর