advertisement
advertisement

নুসরাতের বাড়ি ঘুরে বিরোধীদলীয় প্রতিনিধিদল—শর্টসার্কিট ও পরিত্যক্ত বাড়ির গল্প ‘মিথ্যা’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
নুসরাতের বাড়ি ঘুরে বিরোধীদলীয় প্রতিনিধিদল—শর্টসার্কিট ও পরিত্যক্ত বাড়ির গল্প ‘মিথ্যা’

অগ্নিসংযোগে পুড়ে যাওয়া নিজ বাড়ির সামনে শুক্রবার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। পাশে বিরোধীদলীয় সংসদ সদস্যরা। দৌলতপুর, কুষ্টিয়া। ১৩ নভেম্বর ২০২৬

advertisement

অগ্নিসংযোগে পুড়ে যাওয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রতিনিধিদলের চার সদস্য।

বাড়িটি ঘুরে দেখার পর তাঁরা বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার ‘শর্টসার্কিট ও পরিত্যক্ত বাড়ির মিথ্যা গল্পের’ অবতারণা করেছে।আজ শুক্রবার ঢাকা থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে যায় বিরোধীদলীয় প্রতিনিধিদলটি।

দলে ছিলেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-৪) ও মাহমুদা আলম মিতু (সংরক্ষিত নারী আসন) এবং জামায়াতের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল (চুয়াডাঙ্গা-১) ও আবদুল গফুর (কুষ্টিয়া-২)।নুসরাতদের পুড়ে যাওয়া বাড়ি ঘুরে দেখার পর সংবাদ সম্মেলন করেন প্রতিনিধিদলের সদস্যরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর