advertisement
advertisement

১৪৪ বছরের ইতিহাস সংরক্ষিত হচ্ছে এক ছাদের নিচে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
১৪৪ বছরের ইতিহাস সংরক্ষিত হচ্ছে এক ছাদের নিচে

‘গ্রেগরিয়ান মিউজিয়াম’ উদ্বোধন উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলন। শাহবাগ, ঢাকা। ১৩ নভেম্বর ২০২৬

advertisement

ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের ১৪৪ বছরের ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি এখন সংরক্ষিত হচ্ছে এক ছাদের নিচে। বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়েছে ‘গ্রেগরিয়ান মিউজিয়াম’ নামের একটি জাদুঘর। ২০ নভেম্বর জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

শুক্রবার রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন দ্য গ্রেগরিয়ান সোসাইটির নেতারা।

তাঁরা বলেন, জাদুঘরটি বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।আয়োজকেরা বলেন, বিদ্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় অবস্থিত এই জাদুঘরে ১৮৮২ সালে ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির ১৪৪ বছরের ইতিহাস ও গৌরবময় পথচলার নানা স্মারক স্থান পাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর