advertisement
advertisement

বাসদ–মার্ক্সবাদীর কনভেনশনে অংশ নিলেন ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বামপন্থী নেতারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
বাসদ–মার্ক্সবাদীর কনভেনশনে অংশ নিলেন ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বামপন্থী নেতারা

তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন উপলক্ষে শোভাযাত্রা বের করে বাসদ (মার্ক্সবাদী)। লাল পতাকা ও ব্যানার নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবের সামনে

advertisement

‘ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন’ আহ্বানে তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন করেছে বামপন্থী রাজনৈতিক দল বাসদ (মার্ক্সবাদী)। আজ শুক্রবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কনভেনশন হয়। এতে পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বামপন্থী নেতারাও অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন।কনভেনশনের আগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দলটি একটি শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি শহীদ মিনারে এসে শেষ হয়। দলটির সঙ্গে যুক্ত কৃষক, শ্রমিক, ছাত্র, বিভিন্ন জাতিসত্তা ও দলিত জনগোষ্ঠীর ব্যক্তিরা এই আয়োজনে অংশ নেন।কনভেনশনে ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়ার (কমিউনিস্ট) সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ আজ বিশ্বসভ্যতার জন্য চূড়ান্ত হুমকি। পুঁজিবাদের তীব্র অর্থনৈতিক সংকট, যুদ্ধ, বেকারত্ব, ছাঁটাই ও মূল্যস্ফীতিতে সারা বিশ্বের জনগণ বিপর্যস্ত।

পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সর্বহারা শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর