advertisement
advertisement

চট্টগ্রাম চিড়িয়াখানাকে ছয়টি জেব্রা দিয়ে তিনটি বাঘ পেল গাজীপুর সাফারি পার্ক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
চট্টগ্রাম চিড়িয়াখানাকে ছয়টি জেব্রা দিয়ে তিনটি বাঘ পেল গাজীপুর সাফারি পার্ক

গাজীপুর সাফারি পার্কের ছয়টি জেব্রার বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা হয়েছে প্রাপ্তবয়স্ক তিনটি বাঘ। শুক্রবারের বিকেলে

advertisement

চট্টগ্রাম চিড়িয়াখানার সঙ্গে ছয়টি জেব্রার বিনিময়ে প্রাপ্তবয়স্ক তিনটি বাঘ পেয়েছে গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্ক। আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছায়। আর গাজীপুর সাফারি পার্ক থেকে ইতিমধ্যে তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। বাকি তিনটি জেব্রা দ্রুতই পাঠানো হবে।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান। তিনি বলেন, শুক্রবার ভোররাতে বিশেষ ব্যবস্থপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে বাঘ তিনটি সাফারি পার্কে এসে পৌঁছায়। বাঘ তিনটি আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে।

নতুন করে তিনটি বাঘ আনার কারণে পার্কে আসা দর্শনার্থীদের বাঘ দেখার সুযোগ আরও বাড়বে।মো. রাজু আহমেদ, বন্য প্রাণী পরিদর্শক, গাজীপুর সাফারি পার্কদীর্ঘ পথ ভ্রমণ শেষে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর