advertisement
advertisement

সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে আইটেল এনার্জি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে আইটেল এনার্জি

সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে আইটেল এনার্জির স্টল।

advertisement

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলা ‘২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ প্রদর্শনীতে নিজেদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে বৈশ্বিক জ্বালানিপ্রযুক্তি ব্র্যান্ড আইটেল এনার্জি।

গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের এ প্রদর্শনীতে নিজেদের তৈরি আবাসিক এনার্জি স্টোরেজ, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য (সি অ্যান্ড আই) এনার্জি স্টোরেজ এবং অল-ইন-ওয়ান এনার্জি সিস্টেম প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইটেল এনার্জি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের ২৫টি দেশে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে ব্যবহার উপযোগী পণ্য, সেবা ও প্রযুক্তি নিয়ে কাজ করছে আইটেল এনার্জি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর