advertisement
advertisement

বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক, মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ণ
বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না  আউটলুক, মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫

বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়েছে মাইক্রোসফট

advertisement

গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৩২ মিনিট (বাংলাদেশ সময়) থেকে বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়েছে মাইক্রোসফট। ১৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বিভ্রাটের কারণে বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষ মাইক্রোসফটের ই–মেইল সেবা আউটলুক, ভিডিও সম্মেলন করার সফটওয়্যার মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫ অনলাইনে ব্যবহার করতে পারছে না।

ফলে বিভিন্ন প্রতিষ্ঠান বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে।মাইক্রোসফটের বিভ্রাটের তথ্য শনাক্ত করেছে ডাউনডিটেক্টরবাংলাদেশের একাধিক করপোরেট প্রতিষ্ঠানের আউটলুক ই–মেইল ব্যবহারকারীরা সকাল থেকে মাইক্রোসফটের ই–মেইল সেবা আউটলুক ব্যবহার করতে পারছেন না। প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক একটি গবেষণা সংস্থার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাত থেকে মাইক্রোসফট আউটলুক ব্যবহার করতে পারছি না।

আজ শুক্রবার অফিস বন্ধ হলেও অনলাইনে আমাদের সব কাজ বন্ধ হয়ে গেছে।’ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণ করা ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যমতে, বিশ্বব্যাপী বিপর্যয় শুরুর প্রায় ১ ঘণ্টার মধ্যে ৭৪টি দেশে মাইক্রোসফটের বড় ধরনের বিভ্রাট ছড়িয়ে পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর