৬ উইকেট নেওয়ার পর দর্শকদের ম্যাচের বলটা দেখাচ্ছেন বিয়ার্ডম্যান
মাঠের খেলার এই এক শক্তি।বল টেম্পারিং নিয়ে উসমান খাজার অভিযোগে তোলপাড় চলছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। আট বছর আগে কেপ টাউন টেস্টে আসলে কী ঘটেছিল—সেই প্রশ্ন এখন সবার মুখে। কিন্তু পার্থে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ইনিংসের পরপর বল টেম্পারিং থেকে অনেকের নজর সরে গেছে মাহলি বিয়ার্ডম্যানে।
কে এই ২১ বছর বয়সী পেসার?কারণ, ইংল্যান্ডের ১৩১ রানে অলআউট হওয়ায় ওয়ানডে অভিষেকেই ২৪ রানে ৬ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞ সেরেছেন এই পেসার। তাড়া করতে নেমে ১৫৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেকে বিয়ার্ডম্যানের বোলিংই সেরা। বিয়ার্ডম্যান পেছনে ফেলেন বর্তমান অস্ট্রেলিয়া দলের নির্বাচক ও সাবেক পেসার টনি ডোডমেইডের কীর্তি।
১৯৮৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে ২১ রানে ৫ উইকেট নেন ডোডমেইড।ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্বাগতিক দর্শকদের সামনে ২১ বছর ২ মাস ১৩ দিন বয়সে আরও একটি কীর্তি গড়েন বিয়ার্ডম্যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।