advertisement
advertisement

‘ঢিলেমি নয়’ সচিবদের বললেন মন্ত্রিপরিষদ সচিব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
‘ঢিলেমি নয়’ সচিবদের বললেন মন্ত্রিপরিষদ সচিব

নাসিমুল গনি

advertisement

ঢিলেমি নয়, কাজের গতি বাড়াতে সচিবদের প্রতি নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। গতকাল বৃহস্পতিবার সচিবদের নিয়ে অনুষ্ঠিত সভায় এই নির্দেশনা দেন মন্ত্রিপরিষদ সচিব।জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব প্রথম আলোকে বলেন, কাজগুলো যাতে গুছিয়ে সুন্দরভাবে করা হয়, সে জন্য সচিবদের বলা হয়েছে। নিখুঁত ও দ্রুতগতিতে যেন কাজগুলো করা হয় সে জন্য বলা হয়েছে। কাজে ঢিলেমি যেন না থাকে। কারণ, বিপুল অঙ্কের বাজেট বরাদ্দ আছে।

তাই সেই বরাদ্দ অনুযায়ী যথাযথভাবে কাজগুলো করতে হবে।সচিব নাসিমুল গনি বলেন, মূল কথা হলো কাজের গতি বাড়াতে হবে এবং নিখুঁতভাবে কাজ করতে হবে।এর আগে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত সচিব সভার বৈঠকে সরকারের কর্মকাণ্ড আরও গতিশীল করে কাজ দ্রুত শেষ করা, শূন্য পদ দ্রুত পূরণ এবং বিদ্যমান বিদ্যুৎ-জ্বালানি সমস্যা সমাধানে সৌরবিদ্যুতের ওপর জোর দেওয়াসহ বিভিন্ন বিষয়ে সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছিল।মন্ত্রিপরিষদ সচিব প্রথম আলোকে বলেন, কাজগুলো যাতে গুছিয়ে সুন্দরভাবে করা হয়, সে জন্য সচিবদের বলা হয়েছে।

নিখুঁত ও দ্রুতগতিতে যেন কাজগুলো করা হয় সে জন্য বলা হয়েছে।সচিব সভা সরকারের উচ্চপর্যায়ের একটি নীতিনির্ধারণী বৈঠক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর