advertisement
advertisement

বল টেম্পারিং নিয়ে খাজার অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও আজগুবি’: প্যাট কামিন্স


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
বল টেম্পারিং নিয়ে খাজার অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও আজগুবি’: প্যাট কামিন্স

সিডনিতে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স

advertisement

২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করতে সিরিশ কাগজ ব্যবহারের বিষয়টি অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন—উসমান খাজার এমন অভিযোগকে ‘শতভাগ ভুল’ ও ‘পুরোপুরি আজগুবি’ বলে উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।খাজার প্রকাশিত আত্মজীবনী ‘সবর’–এ বল টেম্পারিং নিয়ে তোলা অভিযোগের জবাব দিতে সিডনির ক্রিকেট সেন্ট্রালে সংবাদ সম্মেলনে হাজির হন কামিন্স।

৬৮ মিনিটের প্রশ্নোত্তর পর্বে খাজার দাবি জোরালোভাবে নাকচ করেন এই পেসার।কামিন্স বলেন, ‘যখন সে (খাজা) বলে আমরা সবাই জানতাম, এর অর্থ যদি এমন হয় যে মাঠে সিরিশ কাগজ নেওয়া হচ্ছে, তা আমরা জানতাম, তবে সে শতভাগ ভুল। আট বছর ধরে আমি ধারাবাহিকভাবে বলে আসছি, এমন কিছু ঘটছে, তা আমি জানতাম না।’অস্ট্রেলিয়া অধিনায়ক বলে যান, ‘আমার মনে হয়, উসমান এর চেয়েও গুরুতর কিছু কথা বলেছে।

সে বলেছে, আমি এবং অন্যরা সিরিশ কাগজ দিয়ে বল বিকৃত করার পরিকল্পনার মূল হোতা ছিলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর