advertisement
advertisement

৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল

এক টেস্টে দুইবার সেঞ্চুরি মিস করেছেন শাকিল

advertisement

এক টেস্টে দুইবার নব্বইয়ের ঘরে আউট। কপাল খারাপ বলবেন নাকি অন্য কিছু! সে যা–ই হোক, এক টেস্টে দুইবার নব্বইয়ের ঘরে আউট হয়ে ইতিহাসের পাতায় নাম তুলেছেন পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান সৌদ শাকিল। পাকিস্তানের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে একই ম্যাচে দুবার নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন শাকিল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র ছয়বার।শাকিলের দুর্ভাগ্যের ইতিহাস গড়া ম্যাচটি ড্র করেছে পাকিস্তান।

মূলত শাকিলের ব্যাটিংয়েই রাওয়ালপিন্ডির প্রথম টেস্টটি ড্র করতে পেরেছে পাকিস্তান। টেস্টের শেষ দিনে আজ পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল ১ উইকেটে ৫৭ রান নিয়ে। শেষ দিনে পাকিস্তানকে দ্রুত অলআউট করতে হতো শ্রীলঙ্কার। দিনের শুরুতে দ্রুত চার উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্নও দেখছিল সফরকারীরা। লাঞ্চে পাকিস্তানের স্কোর ছিল ১৫১/৫। লিড তখন মাত্র ১৩৯ রানের।সেখান থেকে পাকিস্তানের টেস্ট ড্র নিশ্চিত হয় শাকিলের ব্যাটে।

তিনি ষষ্ঠ উইকেটে গাজি ঘোরিকে নিয়ে গড়েন ৯২ রানের গুরুত্বপূর্ণ জুটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর