advertisement
advertisement

মাত্র এক ঘণ্টা কম ঘুমালে স্ক্যামের শিকার হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষজ্ঞদের দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
মাত্র এক ঘণ্টা কম ঘুমালে স্ক্যামের শিকার হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষজ্ঞদের দাবি

ঘুম মস্তিষ্ককে শান্ত ও সতেজ রাখে

advertisement

নিয়মিত কম ঘুমালে সকালে শুধু ক্লান্তি লাগে, ব্যাপারটি কেবল এতটুকুই নয়। এর চেয়েও বড় ক্ষতি হতে পারে।নতুন একটি গবেষণায় দেখা গেছে, সামান্য কম ঘুমালেও মানুষ খুব সহজে ফিশিং স্ক্যামের শিকার হতে পারে। ফিশিং স্ক্যাম হলো সেই সব প্রতারণামূলক ইমেল, যা দেখে মনে হয় জরুরি কোনো বার্তা।

কিন্তু আসলে এগুলো মেইলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করার বা ক্ষতিকর লিংকে ক্লিক করানোর ফন্দি।গবেষণায় দেখা গেছে, কোনো কারণে মানুষের ঘুমের সময় সামান্য এক ঘণ্টা কমে গেলে ভুয়া বা ফিশিং লিংকে ক্লিক করার হার প্রায় ১৩ শতাংশ বেড়ে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, এই ছোটখাটো ঘুমের ব্যাঘাত কীভাবে আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উলপাল্টা করে দেয়, এটি তারই প্রমাণ।অ্যারিজোনা কলেজ অব মেডিসিনের স্লিপ অ্যান্ড হেলথ রিসার্চ প্রোগ্রামের পরিচালক মাইকেল গ্র্যান্ডনার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর