advertisement
advertisement

‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’

বাদ্যের তালে তালে রং উড়িয়ে বর্ণিল শোভাযাত্রা। আজ শুক্রবার সকালে বরিশাল নগরের বগুড়া রোডে

advertisement

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে দুই দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রায় বিভিন্ন ব্যাচের প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। ঢাক–ঢোল বাজিয়ে শোভাযাত্রাটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান। তিনি বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের জন্য আজ অত্যন্ত গৌরবের দিন।

প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়েছে।প্রাক্তনদের স্মৃতিচারণাঅনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে এসেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক শিক্ষক জাহানারা বেগম (পুতুল আপা)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর