advertisement
advertisement

ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের?

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গড়লেন আসাদউদ্দিন ওয়াইসি ও চন্দ্রশেখর আজাদ

advertisement

ভারতের উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠন করলেন হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এবং দলিত ও অনগ্রসর জাতির নেতা চন্দ্রশেখর আজাদ।

গতকাল বৃহস্পতিবার লক্ষ্ণৌতে এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) এবং চন্দ্রশেখরের আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম) আনুষ্ঠানিকভাবে এই জোটের কথা ঘোষণা করেছে।নতুন এই ফ্রন্টের নাম দেওয়া হয়েছে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’, সংক্ষেপে এসপিএম। রাজ্যের ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়া জোট।

মূলত রাজ্যের ২১ শতাংশ দলিত এবং ১৯ শতাংশ মুসলিম, অর্থাৎ মোট ৪০ শতাংশ ভোটব্যাংক লক্ষ্য করে মাঠে নামছে এই জোট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর