advertisement
advertisement

মালিকেরা কারখানা বন্ধ করলে উসকানি দেওয়ার মতো হবে, বললেন শ্রমিকনেতারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
মালিকেরা কারখানা বন্ধ করলে উসকানি দেওয়ার মতো হবে, বললেন শ্রমিকনেতারা

তৈরি পোশাকশিল্পের শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শ্রমিকনেতারা। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।

advertisement

শ্রম আইনের ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) তৈরি পোশাক কারখানা বন্ধ করা হলে শ্রম অসন্তোষের উসকানি দেওয়া হবে বলে মনে করছেন শ্রমিকনেতারা। তাঁরা বলেছেন, বর্তমানে এক-দুটি জায়গায় আন্দোলন হচ্ছে। তাই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখতে হবে। শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোটের যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন।

একই সঙ্গে তাঁরা আলোচনার জন্য মজুরি বোর্ডকে সময় দিতে এবং কারখানায় কাজে ফিরতে পোশাকশ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।তৈরি পোশাকশিল্পে চলমান পরিস্থিতি নিয়ে আগামীকাল শনিবার বিজিএমইএ তার সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা করবে।

এই সভায় যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনে যুক্ত হবেন না, সেসব কারখানা ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) বন্ধ এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডে আলোচনায় না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মালিকপক্ষ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর