advertisement
advertisement

১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার

বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানান বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক বিলকিস আক্তার জাহান শিরীন। শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গন

advertisement

সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আজ শুক্রবার বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাঁদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জাতীয় সংসদে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করা উচিত।

কারণ, নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই।নারীশিক্ষার প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, নারীশিক্ষার অগ্রযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর