advertisement
advertisement

ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা

মেজর (অব.) আখতারুজ্জামান

advertisement

ছেলের ওপর হামলার ঘটনায় করা মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা নিয়ে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান এবং স্থানীয় বিএনপির নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য কিশোরগঞ্জের রাজনীতিতে আবার উত্তাপ ছড়িয়েছে।

মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করায় কিশোরগঞ্জের কটিয়াদীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম তাঁকে মামলা দিয়ে হয়রানি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন আখতারুজ্জামান। অন্যদিকে বিএনপি নেতা–কর্মীদের আসামি করার প্রতিবাদ জানিয়ে আখতারুজ্জামানকে ‘সংযত হতে’ বলেছেন বিএনপির নেতারা। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে ৪ নভেম্বর সন্ধ্যায় কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন।

এ সময় তাঁরা মাদক সেবন করছেন সন্দেহে গালমন্দ করেন আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান (৫০)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর