advertisement
advertisement

ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, কমিটি হচ্ছে কবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, কমিটি হচ্ছে কবে

advertisement

ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত করতে ১৩ জন নেতার নামের তালিকা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। সম্ভাব্য নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড, পারিবারিক পরিচয় ও জীবনযাপন সম্পর্কে খোঁজখবরও নেওয়া হয়েছে। এঁদের মধ্য থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচজনকে বেছে নেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে।

ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়ে খোঁজ রাখেন এবং এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছয়জন নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। তাঁরা কেউ নতুন কমিটি কবে ঘোষণা হবে, সেটা নিশ্চিত করে বলতে পারেননি। তাঁদের বক্তব্যের সারকথা প্রায় একই—কমিটি কবে ঘোষণা হবে তা প্রধানমন্ত্রী ছাড়া কেউ জানেন না। এরই মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটি হয়েছে। ঢাকা মহানগর উত্তর যুবদলেও নতুন নেতৃত্ব এসেছেন।

যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন নিয়েও তৎপরতা চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর