advertisement
advertisement

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় আহত মা-মেয়েসহ তিনজন নিহত, আহত ৫


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ণ
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় আহত মা-মেয়েসহ তিনজন নিহত, আহত ৫

সড়ক দুর্ঘটনা

advertisement

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন থ্রি-হুইলার (তিন চাকার যান) যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও পাঁচ যাত্রী ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই তিনজন মারা যান। এর আগে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের কৈকিল্লা দীঘি এলাকায় বোদা-দেবীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম (৩৫), তাঁর আট বছর বয়সী মেয়ে আল আকসা সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খেলারাম এলাকার বাসিন্দা ও ক্লিনিক কর্মী প্রমীলা রানী (৩০)।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিকেলে একটি থ্রি-হুইলার যাত্রী নিয়ে বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল।

এ সময় বোদা-দেবীগঞ্জ সড়কের কৈকিল্লা দীঘি এলাকায় একই দিক থেকে আসা একটি ট্রাক থ্রি হুইলারটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর