advertisement
advertisement

রয়ে গেল ‘রোকযানা’, মায়ের পাশে চিরঘুমে সাহেদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
রয়ে গেল ‘রোকযানা’, মায়ের পাশে চিরঘুমে সাহেদ

গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়

advertisement

‘আমি একটা জীবনযাপন করতে এসেছি দুনিয়াতে। উদ্‌যাপন করতে এসেছি, আনন্দ উদ্‌যাপন করতে এসেছি। সেটা যতটুকু পারা যায়, উপভোগ করাটাই হচ্ছে জীবন।’ এক সাক্ষাৎকারে নিজের জীবনদর্শনের কথা এভাবেই বলেছিলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। গান, গিটার আর নিজের মতো করে বেঁচে থাকার আনন্দেই কাটাতে চেয়েছিলেন জীবন।

নতুন গান নিয়ে শ্রোতাদের কাছে ফেরার প্রস্তুতিও ছিল; কিন্তু সেই আয়োজন অসমাপ্ত রেখেই বিদায় নিলেন ‘রোকযানা’র শিল্পী ।শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক প্রথম আলোকে মৃত্যুর খবর নিশ্চিত করেন।বাদ আসর গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর