advertisement
advertisement

যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী বিতাড়ন ও গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী বিতাড়ন ও গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর অভিযান চলছে

advertisement

যুক্তরাষ্ট্র সরকার এক বছরে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে গ্রেপ্তার এবং প্রায় সমসংখ্যক মানুষকে দেশ থেকে বিতাড়িত করেছে। দেশটিতে এর আগে এক বছরে এত মানুষকে গ্রেপ্তার বা নিজ দেশে ফেরত পাঠানোর রেকর্ড নেই। গত বুধবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এসব তথ্য জানিয়েছে।

ডিএইচএসের দেওয়া তথ্য অনুযায়ী, গেল অর্থবছরে (১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬) ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ৪ লাখ ৮৩ হাজার ২০০ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। একই সময় সংস্থাটি ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে। অভিবাসনবিষয়ক সংস্থাটির ২৩ বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ বিতাড়ন ও গ্রেপ্তারের ঘটনা।

২০২৫ সালে আইসিই ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনকে বিতাড়িত করেছিল।গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর প্রশাসনের অভিবাসন নীতি ‘কিছুটা বেশি কঠোর’ হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর