advertisement
advertisement

রাজধানীর জুরাইনে স্যানিটারি মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
রাজধানীর জুরাইনে স্যানিটারি মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা

ছুরিকাঘাত

advertisement

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামের এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নবারন এলাকায় তাঁকে ছুরিকাঘাত করা হয়।কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ জুরাইনের নবারন এলাকায় যায়।

সেখানে গিয়ে জানতে পারে, দুর্বৃত্তরা মিন্টুকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।রাত পৌনে ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তাঁর দুই পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।কে বা কারা, কী কারণে তাঁকে ছুরিকাঘাত করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি সেখানে কেন গিয়েছিলেন, সে বিষয়েও কিছু জানা যায়নি।মিন্টু সপরিবার কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর