৩০ বছর বয়সের পর শরীরে পরিবর্তন আসে। সেটা প্রকট হয় ৪০ পেরোলেই
ত্রিশের পর নারীর শরীরে শুরু হয় নানা পরিবর্তন। হরমোন, মেটাবলিজম ও পুষ্টির চাহিদায় আসে ভিন্নতা। ভবিষ্যতের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই বয়স থেকেই প্রয়োজন সচেতনতা ও যত্ন।৩০ বছর বয়সের পর নারীর শরীরে ধীরে ধীরে নানা পরিবর্তন আসতে শুরু করে। সেই সঙ্গে বদলে যায় পুষ্টির চাহিদাও। এ সময় ক্যালরির চাহিদা কমতে পারে, তবে প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদানের প্রয়োজন কমে না।৩০ বছর বয়সের পর শরীরে পরিবর্তন আসে।
সেটা প্রকট হয় ৪০ পেরোলেই৪০ বছর বয়সের পর এসব পরিবর্তন আরও স্পষ্ট হয়ে ওঠে। নারীর জীবনের এ সময়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মেনোপজ বা ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে মেনোপজ হতে পারে। এ সময় হরমোনের পরিবর্তনের কারণে হাড়ের ঘনত্ব কমে যাওয়া, ওজন বৃদ্ধি, ক্লান্তি, ঘুমের সমস্যা, মেজাজের পরিবর্তন ও স্মৃতিশক্তিতে প্রভাব পড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।
একই সঙ্গে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে।তাই ৩০ বছর বয়স থেকেই নারীদের নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া জরুরি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।