advertisement
advertisement

যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৪:১৪ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগে গুরুতর ত্রুটির কারণে দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এরপর সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকে উড়োজাহাজের দৃশ্য। ১৩ নভেম্বর ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ করা হলো। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টারও কম সময়ের জন্য বন্ধ রেখেছিল।এফএএর নির্দেশ অনুযায়ী, আকাশে থাকা উড়োজাহাজগুলো গন্তব্যে অবতরণ করতে পারবে।

তবে বিমানবন্দর থেকে নতুন কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর