advertisement
advertisement

ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

ইরাকের দক্ষিণাঞ্চলের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ে পুরুষ শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক শ নারী শিক্ষার্থী

advertisement

ইরাকের দক্ষিণাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে পুরুষদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে। এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন অধিকারকর্মীরা। তাঁদের মতে, এ পদক্ষেপ তালেবানশাসিত আফগানিস্তানের মতো নারী-পুরুষের বিভাজন নীতির দিকে ইরাকের এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

গত দুই সপ্তাহে ইরাকের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ে নিজেদের শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছেন প্রায় ৪০০ নারী শিক্ষার্থী। বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারণাই করতে পারেনি।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, নারী-পুরুষের ‘মেলামেশা বন্ধ’ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারী শিক্ষার্থীদের পরিবারের অনুরোধেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করেছে তারা।গত দুই সপ্তাহে ইরাকের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ে নিজেদের শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছেন প্রায় ৪০০ নারী শিক্ষার্থী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর