পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনযাপন, সংস্কৃতি, পরিবর্তন ও ঘুরে দাঁড়ানোর গল্প মোবাইল ভিডিওর মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘ভয়েসেস ফ্রম দ্য হিলস’ শীর্ষক কর্মশালা শেষ হয়েছে। ১৭ নভেম্বর রাঙামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সে আয়োজিত সমাপনী দিনে অংশগ্রহণকারীদের নির্মিত ভিডিও গল্প প্রদর্শন, অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে এবং ইউএনডিপি বাংলাদেশের ইআরআরডি-সিএইচটি প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে ৪৫ তরুণ অংশ নেন।কর্মশালার শেষ দিনে অংশগ্রহণকারীরা প্রশিক্ষকদের দিকনির্দেশনায় নিজেদের ধারণ করা ভিডিও ফুটেজ, সাক্ষাৎকার ও ছবি সম্পাদনার কাজ সম্পন্ন করেন।
ভিডিওর গল্পের ধারাবাহিকতা, দৃশ্য নির্বাচন, শব্দের মান, ক্যাপশন ও শিরোনাম সংযোজনসহ কারিগরি বিষয়গুলোয় গুরুত্ব দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।