advertisement
advertisement

পরিচালনা পর্ষদ চাইলে এনভিডিয়ার সিইও পদে ফিরতে চান জেনসেন হুয়াং


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১:২২ অপরাহ্ণ
পরিচালনা পর্ষদ চাইলে এনভিডিয়ার সিইও পদে ফিরতে চান জেনসেন হুয়াং

জেনসেন হুয়াং

advertisement

বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আবারও দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। পরিচালনা পর্ষদ তাঁকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলে সানন্দে সেই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।

১২ নভেম্বর পদত্যাগের পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেওয়া বক্তব্যে নিজের ভুলের দায় স্বীকার করার পাশাপাশি এনভিডিয়ার নেতৃত্বে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন এই প্রযুক্তি উদ্যোক্তা।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুয়াং বলেন, ‘আমি পরিচালনা পর্ষদের জন্য এমন কিছু সমস্যা তৈরি করেছি, যা নিয়ে গভীরভাবে অনুতপ্ত। নিজের ভুলের সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি।’ সম্প্রতি তাঁর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসে।

এর মধ্যে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টিও রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর