আজ সকালে ‘পোশাক খাতের ন্যায্য মজুরি: বিবেচ্য বিষয়সমূহ’শীর্ষক সিপিডি আয়োজিত মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে মূল প্রতিবেদন তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও মোস্তাফিজুর রহমান, গবেষণা বিভাগের প্রধান তৌফিকুল ইসলাম প্রমুখ
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরির দর–কষাকষি ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে হওয়া উচিত বলে মনে করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।আজ বুধবার সকালে ‘পোশাক খাতের ন্যায্য মজুরি: বিবেচ্য বিষয়সমূহ’শীর্ষক সিপিডি আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে মূল প্রতিবেদন তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ।
সেখানে এ কথা বলা হয়।এ সময় উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও মোস্তাফিজুর রহমান, গবেষণা বিভাগের প্রধান তৌফিকুল ইসলাম প্রমুখ।নাজনীন আহমেদ বলেন, ‘দারিদ্র্যসীমা বিবেচনায় একজন শ্রমিকের জন্য প্রয়োজনীয় মজুরি হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ টাকা। আর জীবন ধারণের উপযোগী মজুরির (লিভিং ওয়েজ) পরিমাণ ২৪ হাজার ২০৪ টাকা।
আমাদের মূল বক্তব্য হলো, মজুরি নিয়ে আলোচনা হওয়া উচিত এই দুটি অঙ্কের মধ্যবর্তী সীমার মধ্যে।’নাজনীন আরও বলেন, ‘আমরা মনে করি, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্য হওয়া উচিত শ্রমিকদের জীবন ধারণের উপযোগী মজুরির দিকে নিয়ে যাওয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।